• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রীকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান অভিযুক্ত জাইদুল হককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রূপগঞ্জ থানা পুলিশ মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এর আগে ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী অপহরণের শিকার হন। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা সাবিনা বেগম রূপগঞ্জ থানে একটি অভিযোগ দায়ের করেন।

গ্রেফতারকৃত জাইদুল হক উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার হাতেম আলীর ছেলে।

স্কুল ছাত্রীর মা সাবিনা বেগম জানান, তার মেয়ে কাঞ্চনের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় জাইদুল তার মেয়েকে কুপ্রস্তাব দিতেন। এ বিষয় তারা জাহিদুলের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে জাইদুল তার অজ্ঞাত ৪-৫ জন সহযোগীকে নিয়ে তার মেয়েকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করা হয়। পরে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার ৪ দিন পর রূপগঞ্জ থানা পুলিশ মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তের মোবাইল নম্বর ট্র্যাকিং করি। পরে পুলিশ মুন্সিগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত সাইদুলকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category