• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ফুয়েল পাস অ্যাপের আওতায় আসলো আরও যেসব জেলা

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরানে হামলা পাল্টা হামলার জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে একধরনের অস্থিরতা চলমান। এর মাঝে দেশে জ্বালানি খাতের অস্থিরতা নিরসনে ঢাকার ৭টি পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস বিডি অ্যাপের (ফুয়েল পাস বিডি) মাধ্যমে মোটরসাইকেল চালকদের দেওয়া হতো তেল। অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও আরও কিছু জেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে একথা জানানো হয়।

সব মিলিয়ে মোট অন্তর্ভুক্ত জেলা হলো, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ।

মন্ত্রণালয় জানায়, উল্লিখিত জেলাসমূহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

অপরদিকে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category