• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২০৯ শিশুর মৃত্যু হলো। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ৪২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে এই ১১ শিশুর মৃত্যু হয়। এ সময়ে হামের উপসর্গে সবচেয়ে বেশি শিশু মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫ শিশু। এ ছাড়া ঢাকা বিভাগে তিন শিশু, সিলেট বিভাগে দুই শিশু এবং রাজশাহী বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশুর শরীরে। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ শিশু এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category