• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সেখানে উপস্থিত ছিলেন বলে জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেননি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেবে।

এদিকে দলটির নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই সাদিক কায়েম সম্প্রতি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে বড় ধরনের কোনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এক থেকে দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category