• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
‘হাজার বছর বিড়ালের মতো না বেঁচে, সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই’ এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, শেরে বাংলার নাতনি, রনি ও কাফি ইরানের পরিবর্তে বিশ্বকাপে নেয়ার মার্কিন প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া ইতালির রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে, দেশে ভরি কত? দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসার কারণে এমন সংকট: মির্জা ফখরুল আমরা প্রক্সি প্রধানমন্ত্রী নয়, জনগণের প্রধানমন্ত্রী চাই: জাবের টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী

‘হাজার বছর বিড়ালের মতো না বেঁচে, সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই’

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিড়ালের মতো বাঁচতে চাই না শত হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই এক সেকেন্ড। আর কোনো কম্প্রোমাইজ হবে না। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না, সবকিছুকে ছিন্ন-ভিন্ন করে দেয়া হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবকদের অনুরোধ করব—তৈরি হও! বলবে না আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন, আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি—আমিও যুবক, জীবন দিতেই থাকব ইনশাআল্লাহ। আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যে সত্য জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে, সেই জনগণের বিজয় হবে।

তিনি আরও বলেন, নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদের অনুরোধ করব— নিকট অতীতে যাদের বুকে টেনে নিয়ে আপনারা নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে-পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা নিন। তারা স্বীকার করে নিচ্ছেন, মাওলানা মামুনুল হক সংসদে গেলে কী হতো! যা হতো, এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন?

জামায়াত আমির বলেন, দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে। তৈরি হও, লড়াই চলবে; থামব না, চালিয়ে যাব জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত। জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম— জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব। জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে, তাদের ছাড় দিয়ে কথা বলা হবে না।

জামায়াত আমির আরও বলেন, বিশেষ করে যুবকদের আবারো অনুরোধ করব— তৈরি হও! বলবে না আর কতবার জীবন দেব দেশের জন্য। যতবার প্রয়োজন, আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি—আমিও যুবক, জীবন দিতেই থাকব ইনশাআল্লাহ। বিড়ালের মতো বাঁচতে চাই না শত হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই। আর কোনো কম্প্রোমাইজ হবে না। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না, সবকিছুকে ছিন্ন-ভিন্ন করে দেয়া হবে। সবাইকে আবারো আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category