• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

হলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখলেন নায়ক!

বিনোদন ডেস্ক / ১৬ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে ঈদের দিন। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। তবে এর মধ্যেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ফেসবুক. পোস্টকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও হাসির খোরাক।

সিনেমার সাফল্যমণ্ডিত মুহূর্ত ও ব্যতিক্রমী একটি চিত্র তুলে ধরে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয় এমন- হলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখছেন সিনেমার ‘মাসুদ রানা’ চরিত্রের অভিনেতা রাসেল রানা।

জাজ মাল্টিমিডিয়া তাদের সেই পোস্টে লেখে, হিরো যখন টিকেট পায় না, সব টিকেট আগেই সোল্ড আউট হয়ে যায়, তখন হিরোর নিজের সিনেমা, দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না।

তবে প্রযোজনা প্রতিষ্ঠানের এমন দাবির সঙ্গে একমত হতে পারছেন না দর্শক ও নেটিজেনদের একাংশ। অনেকেই একে সস্তা পাব্লিসিটি স্টান্ট বা প্রচারণার কৌশল হিসেবে দেখছেন।

এক নেটিজেন লিখেছেন, ‘ওই যে পিছনে সিট খালি।’ শুধু তিনিই নন, সাধারণ নেটিজেনদের অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু খালি আসন চিহ্নিত করে প্রযোজনা প্রতিষ্ঠানের এই অতি-আবেগী দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বেশ রসাত্মক মন্তব্য করছেন।

অবশ্য এই বিতর্কের বাইরেও মুক্তির প্রথম দিনে দর্শক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট এবং পরবর্তী দিনগুলোর অগ্রিম বুকিং তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category