• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

স্ট্যাটাস ফিচারে বড় আপডেট আনছে হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট / ৭৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ডিজিটাল যোগাযোগের দুনিয়ায় প্রতিদিনই নতুন কিছু যোগ করছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করতে একের পর এক আপডেট এনে চলেছে মার্ক জাকারবার্গের এই জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার সেই ধারাবাহিকতায় বড় পরিবর্তন আসতে চলেছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফিচারে যা ব্যবহারকারীদের জন্য হতে পারে এক নতুন স্বস্তির খবর।

বর্তমানে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে অনেক সময় প্রিয় কোনো ছবি বা মুহূর্ত পরে আর খুঁজে পাওয়া যায় না। এই সীমাবদ্ধতা দূর করতেই হোয়াটসঅ্যাপ আনতে যাচ্ছে নতুন ‘স্ট্যাটাস আর্কাইভ’ ফিচার।

ফিচারের মাধ্যমে স্ট্যাটাস মুছে গেলেও তা অ্যাপের ভেতরে সংরক্ষিত থাকবে, এবং ব্যবহারকারী চাইলে যে কোনো সময় আবার সেটি দেখতে বা ব্যবহার করতে পারবেন। অনেকটা ইনস্টাগ্রামের স্টোরি আর্কাইভ ফিচারের মতোই কাজ করবে এটি।

শুধু স্ট্যাটাসেই নয়, চ্যাটিং অভিজ্ঞতাতেও পরিবর্তনের ছোঁয়া আনছে হোয়াটসঅ্যাপ। খুব শিগগির চালু হতে পারে নতুন ‘চ্যাট বাবল’ ফিচার। এই ফিচারের মাধ্যমে নতুন কোনো মেসেজ এলে স্ক্রিনে বাবল আকারে ভেসে উঠবে প্রেরকের ছবি ও অ্যাপের লোগো।

ব্যবহারকারী চাইলে সেখান থেকেই সরাসরি রিপ্লাই করতে পারবেন, আলাদা করে অ্যাপে ঢোকার প্রয়োজন হবে না। এই সুবিধাটি আগে থেকেই ফেসবুক ম্যাসেঞ্জারে জনপ্রিয়, যেখানে যেকোনো অ্যাপ ব্যবহারের সময়ও মেসেজের উত্তর দেওয়া যায় সহজেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category