• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) শিক্ষার্থী এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, সম্প্রতি নাজমুল হাসান সুইডেনের স্কোভডে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন। তবে বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে নতুন আশার সঞ্চার করেছে।

সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান বলেন, একজন সত্যিকারের নেতা সবসময় তার কর্মীদের মূল্যায়ন করেন। তিনি আমাকে আবার ফিরে এসে দেশের সেবা করতে বলেছেন। আমি তাকে বলেছি, আপনার হাতকে আরও শক্তিশালী করতে আমি আবার ফিরে আসব। আমি সবসময় চেয়েছিলাম, আমার বাবাকে আমাদের ‘নেতার’ সঙ্গে হাত মেলাতে দেখতে। এখন বলতে পারি, আমি সফল হয়েছি।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা নাজমুলের সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ অর্জন এবং সেই পথে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার স্বপ্নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category