• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী

সবুজ বার্তা ডেস্ক / ২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন ও মদিনায় দুজন মারা গেছেন।

সর্বশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) ও চাঁপাইনবাবগঞ্জের সদর মডেলের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেছেন। তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অন্যদিকে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৪৪৩ জন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category