• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতোই হবে: আসিফ মাহমুদ বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’ ১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অষ্টম স্থানে বাংলাদেশ বরিশালে হানিফ বাসের চাপায় দাদি-নাতনি নিহত সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে: হাসনাত এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে ‘বিরোধী দলে থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছি’ ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ

সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মানুষ বলছে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে যে ক্রাইম রিপোর্টগুলো ছিল, সকল সীমা অতিত্রম করেছে এই সময়ে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে। যেন বৈশ্বিক একটা বার্তা দেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে যে নেতিবাচকভাবে উপস্থাপনের একটা প্রচেষ্টা রয়েছে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া যে বাংলাদেশ সকল মতের, সকল ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কাটি রয়েছে তা থাকবে না।

তিনি বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্যভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে।

এর আগে উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত আবদুল্লাহ।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category