• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৪৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিল কয়েকটি প্রতিষ্ঠান। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা এবং সোনারগাঁও আবাসিক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট হোটেল মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো আবাসিক হোটেল পরিচালনার সুযোগ নেই। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category