• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সকল অপরাধীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে- ওসি কামরুজ্জামান মিয়া

আদমদীঘি (বগুড়) প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ, অপহরণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের সকল অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
রোববার কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল সাড়ে ১১ টায় আয়োজিত এ উন্মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, মাদকের ভয়াবহতা, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে
শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। ওসি কামরুজ্জামান মিয়া আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই শিক্ষা জীবন থেকেই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি কামরুজ্জামান মিয়া। পাশাপাশি সামাজিক অনাচার ও অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় আদমদীঘি থানার উপ পরিদর্শক, রাজনৈতিক নের্তৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category