• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শ্রীলঙ্কা থেকে সাঁতরে ভারতে গিয়ে রেকর্ড গড়লেন যুগল

আন্তর্জাতিক ডেস্ক / ৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ভারতের ব্যাঙ্গুালুরুর দানিশ আব্দি এবং ভ্রুশালি প্রসাদ নামে এক যুগল সাঁতার কেটে শ্রীলঙ্কা থেকে ভারতে গেছেন। এরমাধ্যমে খোলা সমুদ্রে প্রথম যুগল হিসেবে এক দেশ থেকে অপর দেশে যাওয়ার রেকর্ড গড়েছেন তারা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৭ মে তারা শ্রীলঙ্কা থেকে ৩২ কিলোমিটার সাঁতার কেটে ভারতে এসে পৌঁছান।

ওইদিন ভোর ৪টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে তাদের যাত্রা শুরু হয়। এরপর দুপুর ৩টা ১৫ মিনিটে ভারতের তামিলনাড়ুর ধানুশকোদিতে এসে পৌঁছান। অত্যন্ত কঠিন এ ভ্রমণ শেষ করতে তাদের সময় লাগে ১০ ঘণ্টা ৪৫ মিনিট।

ভিডিওতে দেখা গেছে, তারা সমুদ্র পাড়ি দিতে গিয়ে শক্তিশালী ঢেউ, বাতাসের মুখে পড়েছেন। যা তাদের বারবার পেছনের দিকে ঠেলে দিয়েছে।

তবে তারা অত্যন্ত নিরাপত্তার মধ্যে এ যাত্রা সম্পন্ন করেছেন। তাদের সঙ্গে ছিল সহায়ক নৌকা, প্যারামেডিক ও ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা।

দুঃসাহসী এ যাত্রার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এ যুগল।

এদিকে শ্রীলঙ্কা থেকে ভারতে আসার জন্য তারা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন। এরপর সবার সহায়তায় এটি বাস্তবে রূপ নিয়েছেন।

সাঁতার কাটার রুট হিসেবে তারা রাম সেতু রুটকে বেঁছে নিয়েছিলেন। পানির নিচে থাকা এই অংশটুকু শ্রীলঙ্কা ও ভারতকে এক করেছে। সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category