• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল আদমদীঘিতে দুই বেকারী প্রতিষ্ঠানের জরিমানা শ্রীপুরে বৃদ্ধকে পিটিয়ে জখম  শ্রীপুরে জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা শ্রীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শ্রীপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, স্বর্ণালংকার লুটের অভিযোগে থানায় মামলা দায়ের সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

শ্রীপুরে বৃদ্ধকে পিটিয়ে জখম 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি  / ৫৭ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুরে মো. উজির সর্দার (৫৮) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালপাড়া গ্রামের গেট ব্রীজ কালী তলা তকোর দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত উজির সর্দার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন৷

আহত উজির সর্দার বলেন, আমার এক ভাই নায়েব মোল্যা মার্ডার মামলার রায়কে কেন্দ্র করে শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন আমাকে মেরেছে। বৃহস্পতিবার ওই মামলার দিন ছিলো। আমি কোর্টে গিয়েছিলাম বলে তারা আমাকে মেরেছে বলে তিনি অভিযোগ করেন।

শ্রীপুর বাজার থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া গেট ব্রীজ কালী তলা তকোর দোকানের সামনে পৌঁছালে গোয়ালপাড়া গ্রামের আক্তার বিশ্বাস, আফাঙ্গীর বিশ্বাস, অলিয়ার বিশ্বাস, সেলিম বিশ্বাস, মুন্তাজ বিশ্বাস, নান্নু বিশ্বাস ইজিবাইক থেকে নামিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category