• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুরে দোকানঘরের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার আমতৈল বাজারে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আমতৈল গ্রামের হাসিব বিশ্বাস ও একই গ্রামের রাজু বিশ্বাস আমতৈল বাজারে হাবিব শেখের মুদি দোকানের সামনে তাদের দু’টি মোটরসাইকেল রাখে। হাবিব শেখ বিকেল ৫ টার দিকে দোকান খুলতে গিয়ে মোটরসাইকেল দু’টি দোকানের সামনে থেকে সরানোর জন্য বললে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই সূত্র ধরে রাত ৮ টার দিকে হাসিব ও রাজুর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে হাবিব শেখের দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় দোকানে থাকা দোকান মালিক হাবিব শেখ (২৬) এবং তারই বৃদ্ধ পিতা কবির শেখ (৭০) কে কুপিয়ে মারাত্মক জখম করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে হাবিব শেখের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে হাবিব শেখের ছোট ভাই মাজহারুল ইসলাম বলেন, আমতৈল গ্রামের হাসিব ও রাজুর নেতৃত্বে আশিক বিশ্বাস, মো. সোহান শিকদার, মো. লিয়ন মোল্যা, হাদী বিশ্বাসসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে রাত ৮ টার দিকে ভাই হাবিব শেখের দোকানঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার ভাই হাবিব শেখ এবং পিতা কবির শেখেকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় হামলাকারীরা ভাইয়ের দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে আমাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category