• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৯২ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডল (৬০) কে পিটিয়ে আহত করেছে একই ওয়ার্ডের সভাপতি নুরুল মণ্ডলের লোকজন। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঘাসিয়াল গ্রামের মসজিদে পাশে পাঁকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। আহত আলম মণ্ডল বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

এ বিষয়ে হামলার শিকার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডল অভিযোগ করে বলেন, সকালে টিকারবিলা বাজার থেকে ঔষধ কিনে করন্দি গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে নুরুল, লিটন, তাজু, তাফিন, রিয়াজ আমার উপর হামলা চালিয়েছে। আমার ছেলে সজিব মণ্ডলের ফেসবুকে ভিডিও ছাড়াকে কেন্দ্র করে সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সাথে বিরোধ রয়েছে। সেই সূত্র ধরেই আমার উপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে এ ব্যাপারে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল বলছেন ভিন্ন কথা তিনি বলেন, দীর্ঘদিন যাবত আলম মণ্ডলের সাথে আমাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুনেছি আমার লোকজন তাকে মারধর করেছে। এ ঘটনার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও আমার কোন সম্পৃক্ততা নেই। দলের ভাবমূর্তি নষ্ট করতে তিনি হিরো চেয়ারম্যান ও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category