• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

শুক্রবার (২৪ এপ্রিল) নাসির উদ্দিন নাসির তার ফেসবুক পোস্টে জানান, ‌‌‘গতকাল শাহবাগ এলাকায় প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন।’আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।’ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য। ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

রাজধানীর শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category