• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি

ডেস্ক রিপোর্ট / ৪১ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচি চন্দ্রিমা উদ্যান থেকে শুরু হবে। এরপর বেলা সাড়ে ১১টায় টিএনটি মাঠ, দুপুর ১২টায় শ্যামলী স্কয়ার, দুপুর সাড়ে ১২টায় সরকারি বাংলা কলেজ এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এছাড়া, দুপুর দেড়টায় আয়ুর্বেদী কলেজের উল্টোপাশ ও পল্লবী মেট্রো স্টেশন এলাকায় কর্মসূচি রয়েছে। পরে দুপুর ২টায় ইসিবি চত্বর এবং দুপুর আড়াইটায় কুড়িল বিশ্বরোড বাসস্টপ এলাকায় কর্মসূচি পালন করা হবে। বিকেল ৩টায় ফুজি ট্রেড সেন্রে গিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচি শেষ হবে।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিও পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জোড়পুকুর খেলার মাঠ (ঢাকা-১), মির্জা আব্বাসের বাসভবন (ঢাকা-৮), যুবদল কার্যালয় বাংলাবাজার (ঢাকা-৭), ধোলাইখাল লিংক রোডের মিয়া ভাইয়ের বাড়ি (ঢাকা-৬), শহীদ ফারুক সড়ক হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা (ঢাকা-৫), বিক্রমপুর প্লাজার সামনে জুরাইন রেলগেট (ঢাকা-৪) এবং ধানমন্ডির সাতমসজিদ রোডের ৫/এ বাসস্ট্যান্ড (ঢাকা-১০)।

এছাড়া, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কর্মসূচি পালন করবে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, জাসাস কেন্দ্রীয় কমিটি ও জিয়া মঞ্চ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category