• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

মাদকবিরোধী অভিযানে র‍্যাবকে ঘিরে হামলা, আহত ৫

জেলা প্রতিনিধি / ১২০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ র‍্যাব সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ সোহাগ মাহমুদ (৩০) নামের এক যুবককে হেফাজতে নিয়েছে। তিনি ওই এলাকার ফজলুর রহমানের ছেলে।

আহতরা হলেন, র‍্যাব সদস্য আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন, রিয়াজুল করিম ও শাহিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন যুবক মাদকের আসর বসিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় সাদা পোশাকে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালাতে গেলে উপস্থিত কয়েকজন তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‍্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ডিলু বলেন, র‍্যাব সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাম্মী আক্তার বলেন, র‍্যাবের চার সদস্য হামলার শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন। আর শাহিন নামের একজন পেটব্যথাজনিত সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে তথ্য সংগ্রহের জন্য র‌্যাবের ছয়জন সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে যান। সেখানে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরও কিছু ব্যক্তি খারাপ আচরণ করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category