• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বনানীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের, আহত দুই যাত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

রাজধানীর বনানীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘ভাটিকা’ নামের একটি যাত্রীবাহী বাস আইলেন্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে মো. রফিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরও দুইজন যাত্রী আহত হলে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকের বাড়ি ময়মনসিংহ সদরে। তার বাবার নাম নুর আলম। তিনি ওই বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল জানান, আজ সকালের দিকে বনানীর আমতলী এলাকা থেকে ১০০ গজ দূরে ভাটিকা নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইলেন্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তাদের মধ্যে বাসের হেলপার রফিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন আহত যাত্রী মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category