• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন সেজন্য তাদের বর্তমান বেতন কাঠামো বৃদ্ধি করা হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী বাড়াতে চাচ্ছি আমরা, যেন তারা শিক্ষার্থীদের শেখানোর দিকে মনোযোগ দিতে পারেন।

আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপর জোর দেন তিনি।

অতীতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, এবার সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তারেক রহমান। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন তিনি। চলমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category