• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট / ২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ পুলিশ-এর সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগে আবেদন শুরু হয়েছে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬।

পদের নাম: এএসআই (নিরস্ত্র)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

আবেদনের নিয়ম:
অনলাইনে http://police.teletalk.com.bd/home.php ঠিকানায় প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। এরপর ওই আইডি ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স থাকা টেলিটক নম্বর থেকে দুটি এসএমএস পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে-প্রথমে ASI User ID এবং পরে ASI Yes PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

বেতন-ভাতা:
১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী ভাতা দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া:
আবেদন ও প্রাথমিক ফি পরিশোধের পর প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে। উত্তীর্ণদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য পুনরায় আবেদন করতে হবে (ফি ১১২ টাকা)। এরপর কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সব ধাপের ফলাফলের ভিত্তিতে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে এবং শেষে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি:
১৮-২০ জুন: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।
২১-২৩ জুন: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।
২৪-২৬ জুন: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।
২৭-২৯ জুন: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।
প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা শুরু হবে।

আবেদনের সময়সীমা-
আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা

আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১:৫৯টা।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা–সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.police.gov.bd/), ভেরিফাইড ফেসবুক পেজসহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category