• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

নিজস্ব প্রতিবেদক / ২২৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

এক নজরে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম সৈনিক
শাখার নাম টেকনিক্যাল শাখা, ট্রেড-১
শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।
বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
বেতন সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
চিকিৎসা সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিন্মে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: পুরুষ
  • কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি: কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।

বাংলাদেশ সেনাবাহিনীর সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category