• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
জাতীয় মৎস্য পদক পাওয়ায়  বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও  শুভেচ্ছা  শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিশ চার্জ দেওয়ার সময় ১০ ভুলে নষ্ট হতে পারে সাধের স্মার্টফোন সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন, আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ আদমদীঘিতে প্রভাবশালীদের চাপে অবশেষে সিলগালাকৃত সার গুদাম খুলে দিলেন কর্তৃপক্ষ সান্তাহারে নেশা জাতীয় ইনজেকশন সহ যুবক গ্রেপ্তার বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাহিদ ইসলামের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এস এম সাইফ মুস্তাফিজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আশরেফা খাতুন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের অগ্রগতি, অর্থনীতি ও বিচার বিভাগে চলমান গুরুত্বপূর্ণ সংস্কার এবং বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপক্ষীয় অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পরে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানিয়ে স্প্যানিশ রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category