• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন-ইমরান

সবুজ বার্তা ডেস্ক / ৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন। এই কমিটি ২০২৬-২৭ সেশনে দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১২ মে) কলেজ ক্যাম্পাসে সমিতির কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন মানবজমিনের আল আমিন।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের রাব্বি এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা রুহুল কুদ্দুস মল্লিক।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, সাংবাদিক ও ছড়াকার ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির এবং সংগঠনের সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির।

অন্যদিকে নির্বাচন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি প্রতি বছর সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category