• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ সংরক্ষিত নারী আসনে জটিলতা, মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১ ‘দর্শকের ভালোবাসাই আমার শক্তি’—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ হজযাত্রীদের জন্য মিকাতে আধুনিক সুবিধা চালু করল সৌদি পথ দেখানো ছাড়াও এবার প্রশ্নের উত্তর দেবে গুগল ম্যাপস ঢাকার সব স্কুলে একই প্রশ্ন, বাড্ডার এক স্কুলে দেওয়া হলো ভিন্ন প্রশ্ন অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকার সব স্কুলে একই প্রশ্ন, বাড্ডার এক স্কুলে দেওয়া হলো ভিন্ন প্রশ্ন

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজধানীর বাড্ডায় একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ভুল সেট কোডের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। নির্ধারিত ‘১ নম্বর সেট’-এর পরিবর্তে ‘৩ নম্বর সেট’-এ পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না জানিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জানিয়েছে, যে সেটে পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ কনক মুহাম্মদ কাইমুল্লাহ চৌধুরী ঢাকা পোস্টকে জানান, তার বিদ্যালয়ের মোট ৬৩৪ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। নিয়মিত ব্যাচের শিক্ষার্থীদের কাছে ভুল সেটের প্রশ্ন সরবরাহ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি বলেন, বোর্ড থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, শিক্ষার্থীরা যে সেটে পরীক্ষা দিয়েছে, সেই সেট অনুযায়ীই তাদের খাতা মূল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

এদিকে এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের চরম অবহেলাকে দায়ী করছে বোর্ড। বুধবার (২২ এপ্রিল) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। যেহেতু প্রশ্নপত্রটি এই বছরেরই এবং একই বিষয়ের, তাই পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। আমরা ওই কেন্দ্রের খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করার বিশেষ ব্যবস্থা নিয়েছি।

ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার দায়ে কেন্দ্র সচিবের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বোর্ড চেয়ারম্যান আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে এরইমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা নিশ্চিত করছি, কোনো শিক্ষার্থী যেন এ কারণে মেধা তালিকায় পিছিয়ে না পড়ে বা ক্ষতিগ্রস্ত না হয়।

উল্লেখ্য, ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category