• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঢাকায় শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক / ১০৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’—এই প্রত্যয় সামনে রেখে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা।

ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া তিন দিনব্যাপী শিক্ষার্থীদের এই বিজ্ঞান উৎসব চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

সোমবার উৎসবমুখর পরিবেশে এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এবং ঢাকা জেলার জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ।

আয়োজকেরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। এরই মধ্যে ঢাকা জেলার ৫টি উপজেলায় ৩টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে। উপজেলা পর্বে বিজয়ী ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঢাকা মহানগরীর ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৭০টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা জেলা পর্যায়ের এই বিজ্ঞান মেলায় অংশ নিচ্ছে।

মেলার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। এতে উপজেলা পর্বের বিজয়ী ও ঢাকা মহানগরীর মিলিয়ে মোট ৩০০ জন শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াডে এবং ২০০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে।

তিন দিনের এই উৎসবের বিজয়ীরা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে ঢাকা জেলার প্রতিনিধিত্ব করবে। দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আগ্রহ, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরির শক্ত ভিত্তি গড়ে তুলবে এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

মেলা প্রাঙ্গণে দেখা যায়, নিজেদের উদ্ভাবিত নানা প্রকল্প দর্শনার্থী ও বিচারকদের সামনে তুলে ধরছেন ক্ষুদে বিজ্ঞানীরা। প্রথম দিনেই মেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক অনন্য মাত্রা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category