• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

চবিতে র‌্যাগিং-বুলিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ১৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) র‌্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.হোসেন শহীদ সরওয়ার্দীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে যেকোনো ধরনের র‌্যাগিং এবং বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কর্মকাণ্ডকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে প্রশাসন জানিয়েছে, র‌্যাগিং ও বুলিং শিক্ষার্থীদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কেউ র‌্যাগিং বা বুলিংয়ের সঙ্গে জড়িত থাকলে কিংবা কাউকে এতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময়মূলক কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসের অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category