• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে শিশু হত্যা ঘটনায় প্রধান আসামি আটক

জেলা প্রতিনিধি / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ।

জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ২৬ মার্চ একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশ মানিকছড়ি ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানের পর নরসিংদী থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category