• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার অধিনায়কদের পর সাবেকদের জন্য নতুন সিদ্ধান্ত তামিমের ৫৪ শিক্ষকের বেতন নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫ ডিবি পরিচয়ে অপহরণ: একজনকে উদ্ধার করতে গিয়ে মিলল আরো ৩ ভুক্তভোগী রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি মহাসড়কগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বস্তাবন্দি স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

গাজীপুরে বস্তাবন্দি স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি / ২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে বাইমাইল পূর্বপাড়া এলাকায় নিহত মমতাজ খাতুনের (২২) লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

মমতাজ খাতুন কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের ময়নাল হকের মেয়ে। তিনি ওই এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে স্বামী ও শাশুড়ির সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি। তাদের চার বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এলাকাবাসী দেখতে পান, এক ব্যক্তি সাদা বস্তা কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে থামিয়ে বস্তার ভেতরে কী আছে জানতে চান। এ সময় ওই ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে স্বামী আনোয়ার হোসেন ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মহাসড়কের পাশে ফেলে দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

এদিকে নিহতের চার বছরের কন্যাসন্তান ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর তার স্বামী পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category