• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে গুলিতে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য

জেলা প্রতিনিধি / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ি সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) খাগড়াছড়ি জেলার সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের দলের সহযোগী সদস্য ছিলেন।

তিনি বলেন, গত রাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে আসেন ইমন। সকালে বাড়ি থেকে বের হলে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) কে দায়ী করেন।

তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলের মুখপাত্র অংগ্য মারমার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category