• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে ফের অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক / ১০৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই রয়েছে।

এতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কিছু সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি-না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

এর আগেও একবার দল থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছিল তানভীরকে। ২০২৫ সালের ২১ এপ্রিল এনসিপি এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়।

এ বিষয়ে জানতে গাজী সালাউদ্দিন তানভীরকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category