• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

উপাচার্য নিয়োগ বাতিলের দাবিতে ডুয়েটে আন্দোলন অব্যাহত, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নবনিযুক্ত উপাচার্যকে (ভিসি) অবাঞ্ছিত ঘোষণা করে তৃতীয় দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে।

পরে শিক্ষার্থীদের উপস্থিতির পর পুলিশ ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়ে রাস্তায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে ক্রিকেট খেলায় মেতে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ডুয়েট এলাকা ত্যাগ করেন।

এর আগে গত ১৪ মে ডুয়েটের বর্তমান ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনকে অব্যাহতি দিয়ে শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীরা নবনিযুক্ত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category