• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক / ১১৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ইরানি থেকে নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আহতও হয়েছেন বহুসংখ্যক। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুলাজিজ আল-ওতাইবি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সৌদ আবদুলাজিজ আল-ওতাইবির বিবৃতি থেকে জানা গেছে, আজ বুধবার কুয়েতের স্থানীয় সময় বেলা ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিট) কুয়েতের আন্তর্জাতিক বিমাবন্দরের এক নম্বর টার্মিনালে আঘাত করেছে একাধিখ ইরানি ড্রোন। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক আহত হয়েছেন।

আহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ বিবৃতিতে দেননি আল-ওতাইবি; তবে বলেছেন হামলার পর থেকে বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ স্থগিত রাখা হয়েছে।

“কুয়েতের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে”, বিবৃতিতে বলেছেন আল-ওতাইবি।

ইরানের পক্ষ থেকে এখনও এ হামলা নিয়ে কোনো তথ্য বা বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বিমান বন্দরে হামলার কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শেষরাতের দিকে কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল কুয়েতের প্রতিরক্ষা বাহিনী। সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category