• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিলো উত্তরা ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক / ৭৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভেতর যারা আহত হয়েছিলেন, উত্তরা ইউনিভার্সিটি তাদের জন্য এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘স্মরণে জুলাই ‘২৪’ শিরোনামে এই সম্মাননার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের ত্যাগ ও বীরত্বকে স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করতেই এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইনস্টিটিউশনাল র‍্যাংকিং সেলের (আইআরসি) পরিচালক শেখ ইয়াসা শান। এরপর স্বাগত বক্তব্য দেন অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) পরিচালক ড. শাহ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা এবং উপহার তুলে দেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একটি রেকর্ড করা ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন। ভিডিও বার্তায় ববি হাজ্জাজ বলেন, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেমন বিগত দিনগুলোতে আন্দোলনে গণতন্ত্রের জন্য কাজ করেছেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে বিশাল ভূমিকা পালন করেছেন, তেমনি আগামী দিনগুলোতেও আপনারা গণতান্ত্রিক সরকারব্যবস্থা, উন্নত বাংলাদেশ ও জনবান্ধব বাংলাদেশের জন্য কাজ করে যাবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল স্মারক গ্রন্থ ‘লেখা আছে অশ্রুজলে’র মোড়ক উন্মোচন। পরে মনোনীতদের হাতে স্মারক ক্রেস্ট, উপহার ও এই স্মারক গ্রন্থের কপি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, শিক্ষার প্রকৃত আলোই একজন মানুষকে সত্য প্রকাশের শক্তি দেয়। ন্যায়ের পথে অবিচল থেকে অন্যায়ের প্রতিবাদ করাই একজন সচেতন শিক্ষার্থীর পরিচয়। তাই মাতৃভূমির প্রতি নিজেদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে দেশ গঠনে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে স্মারক তালিকা তৈরির পদ্ধতি ও রূপরেখা ব্যাখ্যা করে বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ.এস.এম. শাহাবুদ্দিন। এরপর জুলাই ২০২৪ আন্দোলনের সময় উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকা ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত কয়েকটি ক্ষুদ্র প্রামাণ্যচিত্র (মাইক্রো-ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। প্রদর্শনীর শেষে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী। ‘স্মরণে জুলাই ‘২৪’ আয়োজনের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটি জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করা এবং যাদের আত্মত্যাগ জাতিকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category