• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাথীর সাফল্য

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৭৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

পরিবারের শত কষ্ঠ উপেক্ষা করে নিজের অদম্য চেষ্ঠায় বগুড়ার আদমদীঘিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জল সাফল্য অর্জন করেছে সুরাইয়া সাথী জুঁই। সে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি বিপি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে বৃত্তি পেয়েছে। সুরাইয়া সাথী জুঁই আদমদীঘি উপজেলা সদরের সুদিন গ্রামের এনজিও কর্মী জহুরুল ইসলাম সোহাগের মেয়ে। এনজিও কর্মীর মেয়ের এই সফলতায় বিদ্যালয়ের শিক্ষক সহ সকলেই খুশী।
সুরাইয়া সাথী জুঁই জানায়, আমার বাবা একজন এনজিও কর্মী। বাবা সারা দিন মাঠ পর্যায়ে কিস্তির টাকা তুলে রাতে বাড়ী ফিরে আমার পড়াশুনার খবর নেয়। অনেক সময় সংসারের প্রয়োজনীয় কমতি করে আমার পড়াশুনায় খরচ করে বাবা। বাবার এই কষ্ঠ দুর করতে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এ জন্য সে সবার দোয়া চাই। তার বাবা মাও মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এবারে বৃত্তি পরীক্ষার ফলাফলে আদমদীঘি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৩ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ৭২ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category