আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট স্টোর, রেসিইভিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অফিসার
বিভাগ: প্রকিউরমেন্ট স্টোর, রেসিইভিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অপারেশনস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: গুদাম/স্টোর পরিচালনা এবং লজিস্টিকসে দক্ষতা। ইআরপি সিস্টেম এবং ইনভেন্টরি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বার্ষিক কর্মক্ষমতা বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ মে ২০২৬