• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৭৫০ বর্গফুটের ব্রাজিলের পতাকায় মাতল নজরুল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক / ৯৯ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও। ৭৫০ স্কয়ারফিটের বিশাল পতাকা নিয়ে শোডাউন করেছে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থক গোষ্ঠী। শোডাউনজুড়ে স্লোগান, উচ্ছ্বাস ও নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

রোববার (২১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্রোহী হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সামনের সারিতে ছিল বিশাল আকারের ব্রাজিলের পতাকা। পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন সমর্থকরা।

মিছিলে ব্রাজিলের পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন কয়েক শতাধিক শিক্ষার্থী। আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে ছিল পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, চকলেট বোম, আতশবাজি ও বাইক শোডাউন। শিক্ষার্থী, সমর্থক ও ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

মিছিল চলাকালে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়— ‘থ্রি পিস, হৈ হৈ রৈ রৈ—আর্জেন্টিনা গেল কই’ এবং ‘আর্জেন্টিনার বাপেরা চুরি করে নিয়ে গেছে কাপ’ সহ নানা স্লোগান। এসব স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ব্রাজিল সমর্থক জুবায়ের মোহাম্মদ শ্রাবণ বলেন, প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে আমরা এখানে একত্রিত হয়েছি। ব্রাজিল একটি নান্দনিক ফুটবল দল। আমাদের বিশ্বাস, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

আরেক সমর্থক ওবায়দুর রহমান বাবু বলেন, একটি দলে হয়তো একজন তারকা থাকে, কিন্তু ব্রাজিল দলে সবাই তারকা। দলের প্রতিটি খেলোয়াড় বিশ্বের বড় বড় ক্লাবে খেলে। ছোটবেলা থেকেই আমরা এই দলকে সমর্থন করি। আশা করি, এবারের বিশ্বকাপে ব্রাজিল ভালো করবে এবং ট্রফি নেইমারের হাতেই উঠবে।

সমাবেশে উপস্থিত অন্যান্য সমর্থকরাও প্রিয় দল নিয়ে নিজেদের প্রত্যাশা ও অনুভূতি প্রকাশ করেন। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের (হেক্সা) স্বপ্ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রাজিল ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category