• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সবুজ বার্তা ডেস্ক / ৬৩ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নিহত হন।

নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন মোবাইলে বলেন, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যান। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশু কন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তানসহ আত্মীয়-স্বজন রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন নামে একজন মোবাইলে বলেন, মুরাদ হোসেনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তার বড় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সৌদি দূতাবাসে কথা বলতেছি, যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category