মাগুরার শ্রীপুরে তারিকুল ইসলাম (৩৪) নামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তার দু’টি কিডনি নষ্ট। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নাকোল স্ট্যান্ডে এ ঘটনা ঘটনা ঘটে। ওইদিন বিকেলেই তারিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত তারিকুল ইসলাম বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত তারিকুল ইসলাম রায়নগর গ্রামের মৃত আছাদ শেখের ছেলে।
এ ব্যাপারে আহত তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইজিবাইকে নাকোল স্ট্যান্ডে আমার ফলের দোকানে গিয়ে দাড়ানোর সাথে সাথে রায়নগর গ্রামের দবির মোল্যা, সাগর মোল্যা, জয়নাল মোল্যা ওরফে টেটন, মুরাদ মোল্যা, ইয়াসিন মোল্যা, সুলতান মোল্যা আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার কাছে থাকা ৪০ হাজার টাকা ওরা নিয়ে যায়। এর আগেও ওরা আমাকে মেরেছে। আমার মা এ ঘটনা শোনার পর স্ট্রোক করেছেন। ওরা আমার ১৩ বছরে ছেলেকে মারার জন্য দাবড়িয়েছে। আমি একজন প্রতিবন্ধী দু’টি কিডনিই নষ্ট। পায়ে হেটে চলাচল করতে পারি না। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।