• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
শীর্ষে হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ… আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১৩ জন শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সান্তাহারে যক্ষ্মা রোগ শনাক্তকরণে বিনামূল্যে এক্স-রে ক্যাম্পে ১১৪ জন রোগীকে চিকিৎসা সেবা পরিচালক রতন রহমানের নতুন দুই একক নাটকে সোনিয়া লাজুক শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই যুবকের মৃত্যু শ্রীপুরে শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

শীর্ষে হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ… আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১৩ জন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শনিবার প্রকাশ করা হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বগুড়ার আদমদীঘি উপজেলার ফলাফল বিপর্যয়ের চিত্র প্রকট ভাবে ফুটে উঠেছে। উপজেলার সান্তাহার সরকারিসহ মোট ৮টি কলেজের মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৪৯৯ জন। এর মধ্যে পাশ করেছে মাত্র ৪১৩ জন। উপজেলায় পাশের গড় হার ২৭ দশমিক ৫৫। সর্ব নিম্ন পাশের হার ৮ দশমিক ২২ এবং সর্বোচ্চ ৫৭ দশমিক ৭৮। কলেজ ওয়ারি পরীক্ষার্থী হিসাবে দেখা যায় উপজেলার সান্তাহার সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ৮৯৪ জন,পাশ করেছে ২৬৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশের হার ২৯ দশমিক ৭৫। উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিল ২১২ জন, পাশ করেছে ২৫ জন, পাশের হার ১১ দশমিক ৭৯। জিপিএ-৫ নাই। উপজেলা সদরের হাজী তাছের আহমেদ মহিলা কলেজের পরীক্ষার্থী ৮৮ জন, পাশ করেছে ৪৯ জন, পাশের হার ৫৫ দশমিক ৬৮, জিপিএ-৫ নাই। উপজেলার সান্তাহার মহিলা কলেজের পরীক্ষার্থী ছিল ৮৬ জন, পাশ করেছে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে একজন। পাশের হার ১৯ দশমিক ৭৭। উপজেলার নসরতপুর কলেজের পরীক্ষার্থী ছিল ৫৭ জন, পাশ করেছে ৯ জন, জিপিএ-৫ পেয়েছে একজন, পাশের হার ১৫ দশমিক ৭৯। উপজেলা সদরের আদমদীঘি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৪৪জন, পাশ করেছে ১৫জন পাশের হার ৩৪ দশমিক শুন্য ৯, জিপিএ-৫ নাই। উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজের পরীক্ষার্থী ছিল ৭৩ জন, পাশ করেছে মাত্র ৬ জন, পাশের হার উপজেলার সর্বনিম্ন ৮ দশমিক ২২, জিপিএ-৫ নাই। উপজেলার প্রত্যন্ত পল্লী চাঁপাপুর জালাল উদ্দীন আহমেদ কলেজের পরীক্ষার্থী ছিল ৪৫ জন, পাশ করেছে ২৬জন, পাশের হার উপজেলার সর্বোচ্চ ৫৭ দশমিক ৭৮, জিপিএ-৫ নাই। চলতি বছর এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের মাঝেও উপজেলা সদরের হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ শীর্ষে থাকায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহরিমা আহমেদ রিমু সহ সকল শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category