• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরক নন, উন্নয়নের অংশীদার: সাখাওয়াত হোসেন শরীফ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র লিবিয়া থে‌কে দে‌শে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার জাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও ভ্রূণহত্যার অভিযোগ মনোনয়ন বাতিল: আপিলের ঘোষণা মনিরা শারমিনের ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে হাম ও জটিলতায় বাড়ছে মৃত্যু, আরও ৫ শিশুর প্রাণহানি শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর তারিখ জানালেন প্রতিমন্ত্রী

লিবিয়া থে‌কে দে‌শে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি

সবুজ বার্তা ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাদেরকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে যাতায়াত খরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category