• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগ, একাধিক মোবাইলসহ তরুণ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (২৬ এপ্রিল) রাতে মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ডিবির বরাতে এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এন এম নাসিরুদ্দিন আরও বলেন, গ্রেফতার জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম—বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category