• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক / ১৬০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর (উত্তর) কমিটি-২০২৬-২০২৭-এর অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার কণ্ঠের স্টাফ রিপোর্টার সৈয়দ ইদ্রিস আলী।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর এলাকার মফস্বল সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।.

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে ঢাকা মহানগর (উত্তর) কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category