• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

সবুজ বার্তা ডেস্ক / ৮৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় চলমান অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার আজ বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নআয়ের মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমি এসব জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, দুর্গত এলাকার রাস্তাঘাট ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি প্রবেশ করায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। তাদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সরকার যদি পূর্ব থেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর প্রস্তুতির অভাবে আজ সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ দ্রুত সংস্কার ও টেকসইভাবে রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে জনগণকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়।

তিনি দেশবাসী, সামাজিক সংগঠন ও বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুর্গত মানুষের সার্বিক কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category