• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ফের উত্তপ্ত ভারতের মণিপুর

আন্তর্জাতিক ডেস্ক / ৭৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। আজ শুক্রবার (৫ জুন) সকালে সেখানে নতুন করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মণিপুরের কাংপোকপি বিভাগের নিউ কেথিলেমানবির লোইবোল গ্রামে এসব ধ্বংসযজ্ঞ চালায় অজ্ঞাত হামলাকারীর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্র নিয়ে হামলাকারীরা এ গ্রামে আসে। এ সময় তারা নির্বিচার গুলি ছোড়া শুরু করে। এত গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে।

গুলির পাশাপাশি অনেক মানুষের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা। যেগুলো পরবর্তীতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

নিহত তিন ব্যক্তির পরিচয় জানা গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা হলেন লেটখোঙ্গাম হাওকিপ, টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ।

হামলার সময়ই তারা তিনজন নিহত হন। গোলাগুলি ও অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরে সেখানে দ্রুত সময়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা পৌঁছান। যদিও তারা কাউকে আটক বা শনাক্ত করতে পারেননি।

কে বা কারা এ হামলা চালিয়েছে সেটি জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

কোনো সশস্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হামলার দায় শিকার করেনি।

মণিপুরে জাতিগত দ্বন্দ্বের সূত্রপাত হয় ২০২৩ সালে। কিন্তু এটির রেশ এখনো কাটেনি। যার সর্বশেষ ঘটনা দেখা গেলো আজ সকালে।

আজকের এমন ভয়াবহ হামলার পর গ্রামবাসী ভীত হয়ে পড়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া নিরাপত্তার বিষয়টি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

হামলাস্থলের নিরাপত্তা নিশ্চিতে সেখানে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর আরও সদস্যদের পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category