• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

প্রশ্ন ফাঁসের গুজব, ভিত্তিহীন বলছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক / ৯৮ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে ছড়ানো এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সতর্ক থাকতে ও কোনও তথ্য পেলে তা জানাতে অনুরোধ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সবার অবগতির জন্য জানানো হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের  প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব উল্লেখ করে বলা হয়েছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সাথে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার ও  কোন ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category