• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

নিদোর্ষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

নিজস্ব প্রতিবেদক / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে এই হাজিরা প্রদান করেন তিনি।

হাজিরা প্রদানকালে ডা. সেলিনা হায়াৎ আইভী বেশ হাসিখুশি ছিলেন। নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথা বলেন। সেইসঙ্গে নেতাকর্মী ও পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে তিনি আদালতে প্রবেশ করেন। আদালতে প্রবেশের সঙ্গে সঙ্গে তার আবেদনের শুনানি হয়।

শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. সেলিনা হায়াৎ আইভী মুচকি হেসে বলেন, ‘নির্দোষ হয়েও আজ অপরাধী। সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি। আমি সর্বক্ষণ প্রতিবাদ করেছি হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আর আজকে আমিই অপরাধী। যাই হোক আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে। আপনারা আছেন দেখবেন।’

হাজিরা প্রসঙ্গে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নারায়ণগঞ্জ সদর থানার মামলায় হাজিরা ছিল। এই মামলায় তিনি জামিনে রয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিবেচনায় আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা প্রদান করবে এই মর্মে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানির প্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর আরও দুইটি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করার পর গত ৩ জুন জামিনে মুক্তি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category