• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ নারায়ণগঞ্জে হকারদের হামলায় সিটি করপোরেশনের দুই কর্মচারী আহত হাম রোগীদের চিকিৎসায় ঢামেকে স্থাপিত হচ্ছে ফিল্ড হাসপাতাল নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং-প্রাণনাশের হুমকি, সত্যতা পেয়েছে প্রশাসন পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয়, হারের পথে মুখ্যমন্ত্রী মমতাও ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার

ডিবি পরিচয়ে অপহরণ: একজনকে উদ্ধার করতে গিয়ে মিলল আরো ৩ ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে গিয়ে একই চক্রের হাতে বন্দি আরও তিন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- চক্রের মূলহোতা মিজানুর রহমান রিপন ও তার সহযোগী আল ওয়াজেদ ফয়সাল।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) মোহাম্মদপুরের নবীনগর হাউজিং বেড়িবাঁধ ও আশপাশ এলাকায় পৃথকভাবে এই অপহরণের ঘটনাগুলো ঘটে। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা হলেন সোহেল, সেলিম, সাইফুল ও আলী আহমেদ।

এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, গতকাল (রোববার) সকালে মোহাম্মদপুর থেকে প্রথমে দুইজনকে অপহরণ করা হয়। পরে পর্যায়ক্রমে আরও দুইজনকে তুলে নেওয়া হয়। ভুক্তভোগীদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করলে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতভর ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, অভিযানের এক পর্যায়ে বাড্ডা ও গাজীপুর এলাকা থেকে চারজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে চক্রের মূলহোতা মিজানুর রহমান রিপন ও তার সহযোগী আল ওয়াজেদ ফয়সালকে আটক করা হয়েছে।

এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী আলী আহমেদের ছেলে আলাউদ্দীন ফরিদ জানান, রোববার রাত ১১টার দিকে ডিবি পরিচয়ে ফোন করে তার বাবাকে বাসা থেকে বের হতে বলা হয়। পরে একটি হায়েস গাড়িতে তুলে নিয়ে বসিলা এলাকায় নিয়ে মারধর করা হয়। এরপর তার বাবার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে ২০ হাজার টাকা পাঠানো হলেও অপহরণকারীরা আরও টাকা দাবি করতে থাকে। পরে রাত ২টার দিকে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উদ্ধার হওয়া অন্য ভুক্তভোগীর ভাই শামীম জানান, তার ভাই সেলিমকে ভোরে বেড়িবাঁধ এলাকা দিয়ে মাছ কিনতে গেলে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। তিনি একজন মাছ ব্যবসায়ী। তাকে মারধর করে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার ২০ হাজার টাকা পাঠালেও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরে থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

আরেক ভুক্তভোগী সোহেলকে একই স্থান থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। তার স্বজনরা জানান, সকালে মাছ কিনতে যাওয়ার পথে তাকে তুলে নেওয়া হয় এবং তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার বিকাশে ২০ হাজার টাকা পাঠানোর পরও তাকে আর মুক্তি দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category