• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী ৩৬ জন নারী নেত্রীকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শনিবার (১৮ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হয়েছেন তারা।

চট্টগ্রাম থেকে সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর স্ত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, নাজমা আকতার, ডা. ফারহানা আফরোজ চৌধুরী, আফরোজা বেগম, শাহেনেওয়াজ চৌধুরী, এসএম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার, ফরিদা আকতার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নাজনীন মাহমুদ, গোলতাজ বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা, ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী আঁখি, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার, সুলতানা পারভীন, জেসমিনা খানম, জিনাতুন নেছা জিনু, ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা ও আয়শা আকতার সানজি।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০ আসনের মধ্যে বিএনপি জোটের জন্য বরাদ্দ রয়েছে ৩৬টি আসন।  ফলে মনোনয়ন বোর্ড যাদের চূড়ান্ত করবে, সমসংখ্যক প্রার্থী থাকলে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।  তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিন।  ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category